1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮০ মাদক নির্মূলে রাষ্ট্রীয় কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতার আহ্বান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে পাকিস্তান ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই গার্মেন্টস খাতের ব্যাংক ঋণের সুদ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার: মির্জা ফখরুল দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা বিতরণ: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান বাস্তবায়নে জোর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগে নতুন রাজনীতির ধারার সূচনা চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে বীজ ও টিকার উদ্যোগ চীনের সাংহাইয়ে শুরু হলো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬

শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা, শনিবার সারা দেশে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১১৯ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল করে জারি করা ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে দীর্ঘ ৬ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাঁরা শাহবাগ মোড় থেকে সড়ে যায়। আজকের অবরোধ থেকে আগামী শনিবার সারা দেশে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এছাড়া আগামীকাল শুক্রবার অনলাইন ও অফলাইনে প্রচারণা এবং আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘটের ঘোষণাও দিয়েছে আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, ‘আজকের মতো আমরা অবরোধ তুলে নিয়েছি। তবে দাবি আদায় করে আমরা ঘরে ফিরব। আগামীকাল অনলাইন ও অফলাইনে প্রচারণা চালানো হবে। শনিবার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল হবে এবং রবিবার ছাত্রধর্মঘট চলবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026