1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮০ মাদক নির্মূলে রাষ্ট্রীয় কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতার আহ্বান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে পাকিস্তান ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই গার্মেন্টস খাতের ব্যাংক ঋণের সুদ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার: মির্জা ফখরুল দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা বিতরণ: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান বাস্তবায়নে জোর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগে নতুন রাজনীতির ধারার সূচনা চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে বীজ ও টিকার উদ্যোগ চীনের সাংহাইয়ে শুরু হলো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬

সড়কে টার্মিনাল সীমাহীন ভোগান্তি যাত্রাবাড়ীতে ভয়ংকর যানজট, সড়কে দু-তিন সারি গাড়ি, তিন কোম্পানির কাউন্টার গোমতী পাম্প স্টেশনে, গাড়িপ্রতি চাঁদা ১০০ টাকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১১৪ বার দেখা হয়েছে

যাত্রাবাড়ী থেকে ধোলাইপাড় সড়কটি বাসের অবৈধ টার্মিনালে পরিণত হয়েছে। চালকরা মর্জিমাফিক গাড়িগুলো দাঁড় করিয়ে রাখেন সড়কের দুই পাশে। যাত্রাবাড়ী থেকে ধোলাইপাড় যেতে ফুটপাত, গোমতী পাম্প স্টেশনের ভিতর ও বাইরে গড়ে উঠেছে বাসের কাউন্টার। এসব কাউন্টারকে কেন্দ্র করে সড়কে দুই-তিন সারি করে বাস দাঁড়িয়ে থাকে। তোলা হয় যাত্রী। এতে মূল সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন নগরবাসী।

সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী থেকে ধোলাইপাড় যেতে বাঁয়ে সড়কের পাশে গড়ে উঠেছে শরীয়তপুর সুপার, ইলিশ পরিবহন, স্টার ডিলাক্স, নিউ সোনালী পরিবহন, নড়াইল এক্সপ্রেস, সাকুরা পরিবহন, হানিফসহ ২০টির বেশি কোম্পানির কাউন্টার। একটি কোম্পানির দুই তিনটি করে কাউন্টার রয়েছে। এসব কাউন্টারের সামনে সড়কে বাস দাঁড়িয়ে থেকে যাত্রী তোলে। দক্ষিণবঙ্গের প্রতিটি কোম্পানির কাউন্টার থাকায় সড়কে দুই তিন সারিতে রাখা হয় বাস। একটি বাস কাউন্টারের সামনে কমপক্ষে ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে। ‘শরীয়তপুর সুপার’ কোম্পানির বাস বেশি থাকায় সড়কে তাদের গাড়ির উপস্থিতি বেশি দেখা যায়। এই কোম্পানি গোমতী পাম্প স্টেশনে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলে। একটি গাড়ি স্টেশনে ঢুকলে এর পেছনে আরও তিন চারটি সড়কে দাঁড়িয়ে থাকে। গাড়িগুলো পাম্পে ঢোকার সময় পুরো সড়ক বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026