1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠনের দাবি নাহিদ ইসলামের বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাক স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক প্রাথমিক শিক্ষা শক্তিশালী হলে সামাজিক অস্থিরতা কমবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ২৪ ঘণ্টায় হামে ৯ মৃত্যু, আক্রান্ত আরও ১৪৩৫ জন বিচারের ক্ষেত্রে জনপ্রিয় সিদ্ধান্তের চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর সাজেকে পাহাড়ে সশস্ত্র হামলায় ইউপিডিএফ কর্মী নিহত ১০৭ পুলিশ সদস্যকে বিপিএম-পিপিএম পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী নির্বাচনে ভরাডুবির পরও পদত্যাগ করছেন না কিয়ার স্টারমার রাজধানীর বিমানবন্দর স্টেশনে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনা

ছয় সচিবের দপ্তর বদল, সিনিয়র সচিব হলেন মনজুর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

প্রশাসনে ছয় সচিবের দপ্তর বদল করা হয়েছে। এ রদবদল এনে আজ মঙ্গলবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে একজন কর্মকর্তাকে সিনিয়র সচিব ও আরেকজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মশিউর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগে বদলি করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে স্থানীয় সরকার বিভাগে বদলি ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের নতুন সচিব হয়েছেন মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী। মাসুদ চৌধুরী সুরক্ষাসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ কে এম শামিমুল হক সিদ্দিকীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মুশফিকুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

সিনিয়র সচিব হলেন মনজুর হোসেন

অন্যদিকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনকে সিনিয়র সচিব করা হয়েছে।‌ সিনিয়র সচিব পদে পদোন্নতির পর তাকে আগের কর্মস্থলেই (সেতু বিভাগ) পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মনজুর হোসেনের এ পদোন্নতির আদেশ আগামী ১২ জুন থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সচিব হলেন মুস্তাফিজুর রহমান

এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সচিব পদে পদোন্নতির পর তাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026