1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮০ মাদক নির্মূলে রাষ্ট্রীয় কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতার আহ্বান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে পাকিস্তান ক্রিকেট কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই গার্মেন্টস খাতের ব্যাংক ঋণের সুদ কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার: মির্জা ফখরুল দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা বিতরণ: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগান বাস্তবায়নে জোর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগে নতুন রাজনীতির ধারার সূচনা চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিনামূল্যে বীজ ও টিকার উদ্যোগ চীনের সাংহাইয়ে শুরু হলো বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬

ঈদে যেভাবে মিলতে পারে ৯ দিনের ছুটি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১০৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ২ দিন ছুটি নিলেই টানা ৯ দিনের ছুটি কাটাতে পারবেন।এ ক্ষেত্রে কায়দা করে ১৯ ও ২০ জুন ঐচ্ছিক ছুটি নিতে হবে। তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে ৯ দিনে। ফলে ২১ ও ২২ জুন পর্যন্ত প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। কারণ ঈদের ৩ দিনের মূল ছুটির আগের ২ দিনই চলে যাবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে।

জিলহজ মাসের চাঁদ দেখার ওপর পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়। দেশের আকাশে আজ শুক্রবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ১৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন, যা চলবে ১৮ জুন পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তার সঙ্গে কেউ যদি ১৯ ও ২০ জুন ছুটি নিতে পারেন তবে ২১ ও ২২ জুনসহ ঈদে তিনি টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026