1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

রোববার থেকে খোলা সব শিক্ষাপ্রতিষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

আগামীকাল রোববার থেকে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২৫ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তগুলো পালন সাপেক্ষে রোববার (৫ মে) থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে ঈদ ও নববর্ষের ছুটির পর গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে ২৮ এপ্রিল খোলা হয়। তবে দেশজুড়ে চলা মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের কারণে ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বন্ধ থাকে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান।

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহের রোববার থেকে সারা দেশে স্কুল–কলেজে ক্লাস শুরু হয়। শুরুর দিনেই প্রচণ্ড গরমে দেশের কয়েকটি স্থানে শিক্ষক–শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়।

একদিকে তীব্র গরম অন্যদিকে বিদ্যুৎ না থাকার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে বলে জানান শিক্ষকেরা। পরে নতুন সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026