1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের ৪৩ জেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মুখপাত্র নিযুক্ত জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্ভাবনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ বিএনপি সংবিধান সংশোধন বিষয়ে দ্বিচারিতার অভিযোগ স্বতন্ত্র এমপির ভারত–পাকিস্তান উত্তেজনা: পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন করে উদ্বেগ গণভোটের ফলাফল ও রাষ্ট্র সংস্কার অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন আজ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের মতবিনিময় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু, ২০২৬ সালের মধ্যে নিয়ন্ত্রণের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

২ ঘণ্টা পর বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীতে কারখানা বন্ধের প্রতিবাদে অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে বনানীর রাস্তা ছেড়েছে পোশাক শ্রমিকরা। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (০৪ মে) সকাল ১১টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বনানী থানার ওসি কাজী সাহান হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি কাজী সাহান হক জানান, অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি কারখানা বন্ধের প্রতিবাদ করেন শ্রমিকরা। তারা সকাল ৮টার পর থেকে বনানীর সৈনিক ক্লাবের সামনে অবরোধ করেন। সেখানে ১০টা পর্যন্ত ছিলেন তারা। পরে শ্রমিকদের সঙ্গে কথা বলার পর তারা সড়ক থেকে সরে যায়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে কারখানা বন্ধের প্রতিবাদে সকাল ৮টার কিছু পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন কারখানাটির শ্রমিকরা। এর ফলে বিজয় সরণি থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026