1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খেলাধুলার মাধ্যমেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী মহাসড়কে থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ বন্ধের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর, নজরদারিতে চালু হলো এআই প্রযুক্তি পাঁচ মাসে আড়াই শতাধিক অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর পাঁচ মাসে আড়াই শতাধিক অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার অনলাইন আবেদনের সময়সীমা বেড়েছে ৩১ আগস্ট পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল সংকট নিরসনে সরকারি উদ্যোগ ও ডেটাবেজ তৈরির নির্দেশ ভুয়া তথ্য ও ক্ষতিকর কনটেন্ট প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর ঢাকায় নামছে ২০০ বৈদ্যুতিক বাস, অর্ধেক বরাদ্দ নারী যাত্রীদের জন্য এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত রাজস্ব সংস্কারের মাধ্যমে ঋণনির্ভরতা কাটিয়ে নিজস্ব অর্থায়নে সমৃদ্ধির অঙ্গীকার অর্থমন্ত্রীর

দেশের কল্যাণ ও শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

 

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করা হয। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ জমায়েতে আল্লাহর ক্ষমার আশায় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর ইজতেমা ময়দান।

আজ রবিবার বেলা ১১টা ১৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয় এবং ১১টা ৪৩ মিনিটে সময় শেষ হয়।মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। সেই মোনাজাত বাংলায় তরজমা করেন বাংলাদেশের তাবলিগের মুরুব্বি মাওলানা মনির বিন ইউসুফ। আজকের আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা।

 

এর আগে ফজরের নামাজের পর থেকে চলে ধর্মীয় বয়ান। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। অনেকেই মধ্য রাতে রওনা হয়ে ফজর নামাজে অংশ নেন। ১৬০ একরের মূল ময়দান ছাপিয়ে আশেপাশের সড়ক মহাসড়ক ও ফুটপাতে অবস্থান নেন সাধারণ মানুষ। অনেকে মূল মাঠে যেতে না পেরে দাঁড়িয়ে বা বসে মোনাজাতে অংশ নেন। দু-হাত তুলে ফরিয়াদ করেন মহান রাব্বুল আলামিনের দরবারে।

আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মোনাজাতে মুসল্লিদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নিয়েছে পুলিশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026