1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের অবদান অক্ষুণ্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ক্রিকেটার নাসির ও তার স্ত্রীর তামিমা খালাস ক্রিকেটার নাসির ও তামিমার মামলার রায় আজ, সামাজিক ন্যায়বিচারের প্রত্যাশা বাদীপক্ষের ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: আমিনবাজার ও আশুলিয়ায় রাজস্ব কার্যক্রমে গতিশীলতা, সেবাপ্রার্থীদের স্বস্তি মাঠের ভেতর আবারও হৃদরোগে আক্রান্ত এরিকসেন, ফুটবল ভবিষ্যৎ নিয়ে সংশয় নির্বাচনী দায়িত্ব পালনে নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা অনুমোদন পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনতাই মেসিদের হারানোর হুঙ্কার আলজেরীয় মিডফিল্ডারের, সমীহ অধিনায়কের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা মিছিল, মশাল মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। গতকাল প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন। ফলে তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন। এ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৮৮৬ জন প্রার্থী। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫২৯ জন এবং স্বতন্ত্র ৩৫৭ জন। অর্থাৎ প্রতি আসনে প্রার্থী থাকছেন গড়ে ছয়জনের বেশি। তবে প্রার্থী সংখ্যা কিছুটা বাড়তে পারে। আজ ইসির আনুষ্ঠানিকভাবে প্রার্থীর সংখ্যা জানানোর কথা রয়েছে। এবারে নির্বাচনি মাঠে রয়েছে ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল।

ইসির সূত্র জানিয়েছে, মনোনয়ন প্রত্যাহার শেষে ৩০০ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী ছিল ২৬৩ আসনে। গতকাল আদালতে একজন নৌকার প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। এখন নৌকা নিয়ে লড়বেন ২৬৪ জন। তবে শরিকসহ এ নির্বাচনে মোট নৌকা প্রতীকের প্রার্থী থাকছেন ২৭০ জন। জাতীয় পার্টির প্রার্থীরা ২৮৩ আসনে লড়াই করবেন লাঙ্গল প্রতীকে। তবে এ নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ ২৬ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। এ ছাড়া ১৪-দলীয় জোট শরিকদের ৬টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। এ ৬টি আসনেই তারা নৌকা প্রতীক নিয়ে ভোট করবেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026