1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের অবদান অক্ষুণ্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ক্রিকেটার নাসির ও তার স্ত্রীর তামিমা খালাস ক্রিকেটার নাসির ও তামিমার মামলার রায় আজ, সামাজিক ন্যায়বিচারের প্রত্যাশা বাদীপক্ষের ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: আমিনবাজার ও আশুলিয়ায় রাজস্ব কার্যক্রমে গতিশীলতা, সেবাপ্রার্থীদের স্বস্তি মাঠের ভেতর আবারও হৃদরোগে আক্রান্ত এরিকসেন, ফুটবল ভবিষ্যৎ নিয়ে সংশয় নির্বাচনী দায়িত্ব পালনে নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা অনুমোদন পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনতাই মেসিদের হারানোর হুঙ্কার আলজেরীয় মিডফিল্ডারের, সমীহ অধিনায়কের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশজুড়ে প্রতীক বরাদ্দ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে আজ । এর অংশ হিসেবে ঢাকার  আসনে প্রতীক দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু করেন ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান।

এরমধ্যে ঢাকা-১ (দোহার এবং নবাবগঞ্জ উপজেলা) আসনে প্রতীক প্রাপ্তরা হলেন- ১. সালমা ইসলাম, জাতীয় পার্টি (লাঙ্গল), ২. সালমান এফ রহমান, আওয়ামী লীগ (নৌকা), ৩. আ. হাকিম, এনপিপি, (আম), ৪. সামসুজ্জামান চৌধুরী, সুপ্রিম পার্টি (একতারা), ৫. শেখ মো. আলী, গণফ্রন্ট (মাছ), ৬. মো. করম আলী, ওয়ার্কার্স পার্টি (কাস্তে), ৭. মুফিদ খান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ)।

ঢাকা-২ (কামরাঙ্গীরচর-সাভার-কেরানীগঞ্জ): ১. ডা. হাবিবুর রহমান, স্বতন্ত্র (ট্রাক), ২. আশরাফ আলী জিহাদী, ইসলামী ঐক্যজোট (মিনার), ৩. অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ (নৌকা), ৪. শাকিল আহমেদ শাকিল, জাতীয় পার্টি (লাঙ্গল)।

ঢাকা-৩ (কেরানীগঞ্জের ৫টি ইউনিয়ন): ১. মনির সরকার, জাতীয় পার্টি (লাঙ্গল), ২. মো. রমজান, মুক্তিজোট (ছড়ি), ৩. মো. আলী রেজা, স্বতন্ত্র (ট্রাক), ৪. আব্দুস সালাম, এনপিপি (আম), ৫. নসরুল হামিদ, আওয়ামী লীগ (নৌকা), ৬. মো. জাফর, বাংলাদেশ কংগ্রেস (ডাব)।

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া): ১. ডা. এনামুর রহমান, আওয়ামী লীগ (নৌকা), ২. তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, স্বতন্ত্র (ঈগল), ৩. মিলন কুমার ভঞ্জ, বাংলাদেশ কংগ্রেস (ডাব), ৪. নুরুল আমিন, গণফ্রন্ট (মাছ), ৫. মুহাম্মদ সাইফুল ইসলাম, স্বতন্ত্র (ট্রাক), ৬. মাহবুবুল হাসান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), ৭. আইরিন পারভীন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল), ৮. ইসরাফিল হোসেন সাভারী, এনপিপি (আম), ৯. মো. জুলহাস, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা), ১০. সাইফুল ইসলাম মেম্বার, বিএনএম (নোঙ্গর)।

এদিকে আজ প্রতীক পাওয়ার পর প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026