1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান

ঢাকায় আজ কোথায় কখন কোন দলের মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ রোববার রাজধানী ঢাকাসহ সারা দেশের জেলা সদরে গুমের শিকার ও খুন হওয়া দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করবে বিএনপি। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হবে।

বিএনপির সঙ্গে সরকারবিরোধী আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলোও আজ ঢাকায় একই কর্মসূচি পালন করবে।

গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার ৪৩ দিন পর এই প্রথম গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে থাকা নেতা-কর্মীদের রাজপথে জড়ো করার লক্ষ্যে এই কর্মসূচি দিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে ২৯ অক্টোবর থেকে ১০ দফায় ২০ দিন অবরোধ এবং তিন দফা চার দিন হরতাল কর্মসূচি করেছে বিএনপিসহ বিভিন্ন দল ও জোট।

মানবাধিকার দিবস উপলক্ষে আজ কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশন অফিসের সামনে মানববন্ধন করবে গণতন্ত্র মঞ্চ। বিজয়নগর পানির ট্যাংকের সামনে বেলা ১১টা মানববন্ধন করবে ১২-দলীয় জোট। জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টার দিকে একই কর্মসূচি পালন করবে পুরানা পল্টনে আলরাজী কমপ্লেক্সের সামনে।

বেলা ১১টার দিকে এলডিপির নেতা-কর্মীরা থাকবেন জাতীয় প্রেসক্লাবের সামনে। গণফোরাম ও পিপলস পার্টি বেলা ১১টার দিকে হাইকোর্টের সামনে সড়কে কদমফুল ফোয়ারার উল্টো দিকে এই কর্মসূচি পালন করবে। বিজয়নগর এলাকায় মানববন্ধন কর্মসূচি করবে গণ অধিকার পরিষদ।

বেলা ১১টার দিকে গণতান্ত্রিক বাম ঐক্য কর্মসূচি পালন করবে জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকের সড়কে। গণ অধিকার পরিষদ (কিবরিয়া) পুরানা পল্টনে দলীয় অফিসের সামনে বেলা ১১টার দিকে মানববন্ধন করবে। দুপুর ১২টার দিকে তোপখানা রোডে মেহেরবা প্লাজার সামনে থাকবে লেবার পার্টি। বেলা তিনটায় বিজয়নগরে ৭১ হোটেলের সামনে একই কর্মসূচি পালন করবে এবি পার্টি।

এ ছাড়া বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মানববন্ধন কর্মসূচি পালন করবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের আজ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

‘আওয়ামী লীগ মানেই দুর্ভিক্ষ আর দুর্নীতি’
গতকাল ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ মানেই দুর্ভিক্ষ আর দুর্নীতি।

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে দুর্ভিক্ষ আসে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ১৯৭৪ সালে যেভাবে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, অবিচার-অনিয়মের কারণে দেশে এখন আবারও সেই দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026