1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান

রোববারে নতুন কর্মসূচি দিল বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

টানা অবরোধ ও হরতাল কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১০ ডিসেম্বর সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার (৯ ডিসেম্বর) অনলাইন ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, রোববার (১০ ডিসেম্বর) সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি৷ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন করা হবে।

নির্বাচন ঠেকাতে গত ২৯ অক্টোবর থেকে মঙ্গলবার বাদে সব কার্যদিবসে হরতাল বা অবরোধ দিয়ে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। তবে, এবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কার্যদিবস হলেও আগামী রোববার হরতাল বা অবরোধ কর্মসূচি দিচ্ছে না।

দিনের হিসেবে ৪২, আর সপ্তাহের হিসেবে সপ্তম রোববার (১০ ডিসেম্বর) অবরোধ বা হরতালমুক্ত সপ্তাহের প্রথম কর্মদিবস পাচ্ছে দেশবাসী। অবশ্য হরতাল বা অবরোধ না করলেও এদিন দলটি ‘সরকারি দমন-পীড়ন’র প্রতিবাদে সারা দেশে মানববন্ধন করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026