1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ঢাকা থেকে ছেড়ে আসা বেপারি পরিবহন নামে একটি বাসের সাথে বাকেরগঞ্জ থেকে আসা মাহেন্দ্র (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে দুইজন নিহত ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন নিহত হন।

নিহতরা হলেন, বরিশালের কাউনিয়া এলাকার খোকন খানের ছেলে মাহিন্দ্রা চালক জসিম খান, নলছিটি উপজেলার পূর্ব কামদেবপুর এলাকায় আজিজ খানের ছেলে রাজিব খান ও নলবুনিয়া এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী সুরভী খানম।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। গাড়ি ও লাশ আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম বলেন, আহত ও নিহতদের মধ্যে যাদের বাড়ি নলছিটিতে তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক আর্থিক সহয়তা করা হবে।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026