1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদার প্রধান ক্যাম্পাসে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। দেশটির স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে। তবে হামলাকারীর নাম জানা যায়নি। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় ১১ টা ৫৩ মিনিটে বিশ্ববিদ্যালয়টি হামলার বিষয়ে টুইট করে।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, ক্যাম্পাস এলাকাটিতে বর্তমানে কোনো হুমকি নেই। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ অন্যান্য শাখাগুলো একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেছেন, ‘অতিরিক্ত কোনো হুমকি নেই’ তা নিশ্চিত করার জন্য কর্মকর্তারা এলাকাজুড়ে অভিযান চালাচ্ছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026