1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি, আছে গোয়েন্দা তথ্য: কাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা গণতন্ত্র নিয়ে লড়াই করছি। সংবিধান রক্ষা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এর জন্য এই নির্বাচন আমরা করতে চাই। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে চাই।

আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মানবাধিকার দিবসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে- নিজের এমন বক্তব্যের সত্যতা জানতে চাইলে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘আমরা খোঁজখবর নিয়েই কথা বলি। সরকারি দল হিসেবে আমাদের জানার সুযোগ বেশি। আমাদের এখানে গোয়েন্দা ফেলউরের কোন বিষয় নেই। গোয়েন্দা সূত্র সহ বিভিন্ন সূত্র আছে, আমরা তেমনই তথ্য পেয়েছি। এর আগেও তাদের সম্পর্কে যেসব তথ্য পেয়েছি কোনটাই বাস্তবে ভুল প্রমাণিত হয়নি।’

বিএনপি অফিসে তালা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের অফিসে তারা নিজেরাই তালা দিয়েছে। আমরা কি করব। তাদের এত সাহস থাকলে সকাল বেলা কুয়াশার মধ্যে কোথা থেকে কাকে কাকে নিয়ে নিজেদেরই ছবি তোলে, নিজস্ব উপায়ে। ঝটিকা মিছিল করে। ওই যে তাদের আবাসিক প্রতিনিধি। এখন আর আবাসিক নেই। এখন অনাবাসিক প্রতিনিধি।’

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026