1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

দ্বাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগ-জাপার আসন ভাগাভাগির বৈঠক হতে পারে বুধবার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) আলোচনা হতে পারে বুধবার। তাতে আসন ভাগাভাগির বিষয় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগ ও জাপার নেতারা এমন ইঙ্গিত দিয়েছেন।

২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নেয় জাপা। ২০১৮ সালের নির্বাচনে দলটি ২২টি আসনে ও ২০১৪ সালে ২৯টি আসনে জয়ী হয়। জাপা সূত্রে জানা গেছে, সরকারি দল সমঝোতার উদ্যোগ নিলে আসন্ন নির্বাচনে জাপা কমপক্ষে ৪০টি আসন দাবি করবে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪-দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ১৪ দলের শরিকদের আসন ভাগাভাগির বিষয়টি জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত হবে। তিনি বলেন, আগামীকাল (বুধবার) জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করবে আওয়ামী লীগ। তবে জোটের আসনবিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করা নিয়ে ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এর আগে রাজধানীর ইস্কাটনে নিজ বাড়িতে আমির হোসেন আমু বৈঠক করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে।

জাপার সঙ্গে জোটগতভাবে নির্বাচন করার আভাস দিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদও। তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টি প্রায় ৩০০ আসনে মনোনয়ন দিয়েছে। তারা যেভাবে নির্বাচনযুদ্ধে নেমেছে, সে জন্য তাদের অভিনন্দন জানাই। জাতীয় পার্টির সঙ্গে ২০০৮ সালে আমরা জোটগতভাবে মহাজোট গঠন করেছিলাম, গতবারও তারা আমাদের সঙ্গে ছিল, এবারও সেটি হওয়ার সম্ভাবনা আছে।’

জানা গেছে, জাপার অধিকাংশ নেতাই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার ঝুঁকি নিতে রাজি নন। এ ক্ষেত্রে দলের বর্তমান সংসদ সদস্যসহ নেতাদের বড় একটি অংশ গত দুবারের মতো এবারও সরকারের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে যেতে চান। কারণ, নিরপেক্ষ নির্বাচন হলেও তাঁদের জেতার সম্ভাবনা নেই।

এ ক্ষেত্রে জাতীয় পার্টির কৌশল কী হতে পারে, এ বিষয়ে জানতে চাইলে জাপার মহাসচিব মুজিবুল হক প্রথম আলোকে, জাপার নেতাদের সঙ্গে বুধবার আওয়ামী লীগের নেতাদের বৈঠক হতে পারে। এ বৈঠকে আসনের বিষয়ে আলোচনা হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com