1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান

ভোট ঠেকাতে কঠোর কর্মসূচির কথা ভাবছে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে
হরতাল-অবরোধে সীমাবদ্ধ না থেকে ফাঁকে ফাঁকে ভিন্ন কর্মসূচি দিচ্ছে বিএনপি। সামনের দুই সপ্তাহ সমাবেশ-মানববন্ধনের মতো আরো কয়েকটি কর্মসূচি দেওয়ার বিষয়ে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, এর মাধ্যমে মূলত রাজপথে নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি দেখানোর পথ খোঁজা হচ্ছে।

বিএনপির নীতিনির্ধারণী সূত্র থেকে জানা গেছে, আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া পর্যন্ত হরতাল-অবরোধের বাইরে থাকার চেষ্টা ছিল, কিন্তু নেতাকর্মীরা মাঠে নামলে গ্রেপ্তার হচ্ছেন।

ফলে স্বাভাবিকভাবে কর্মসূচি পালন করতে পারছেন না তাঁরা। তাই হরতাল-অবরোধের ফাঁকে ফাঁকে অন্য কর্মসূচি দেওয়া হচ্ছে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান কালের কণ্ঠকে বলেন, ‘১৮ ডিসেম্বর পর্যন্ত অবরোধ চলবে। এর ফাঁকে ফাঁকে ভিন্ন কর্মসূচি দেওয়া হতে পারে।

’ 

গত সাত দিনে বিএনপির স্থায়ী কমিটির তিনটি ভার্চুয়াল বৈঠক হয়েছে। এর বাইরে বিএনপির ঢাকা মহানগরের জ্যেষ্ঠ কয়েকজন নেতা ও অঙ্গসহযোগী সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গেও একাধিক বৈঠক করেছেন দলের শীর্ষ নেতৃত্ব। সব বৈঠকে হরতাল-অবরোধের বিকল্প কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া নির্বাচনী প্রতীক বরাদ্দের পর আর কী কর্মসূচি দেওয়া যায়, তা নিয়েও নীতিনির্ধারকরা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026