1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে

চিকিৎসা ও শিক্ষার চাপ ঢাকার ওপর ♦ ১১৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫৫টি, বিশেষায়িত ও মানসম্মত ♦ সব হাসপাতাল শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকায়, জনঘনত্বের চাপে রাজধানী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ বার দেখা হয়েছে

নামকরা সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ, ইংরেজি ও বাংলা মাধ্যম স্কুল এবং সরকারি-বেসরকারি বিশেষায়িত সব হাসপাতাল ঢাকায়। দেশের অন্যান্য বিভাগ ও জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল থাকলেও মানসম্মত না হওয়ায় পড়তে এবং চিকিৎসা নিতে সবাই আসছে রাজধানীতে। অন্যান্য বিভাগীয় শহরের তুলনায় ঢাকাই হয়ে উঠেছে মানুষের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রাপ্তির কেন্দ্রস্থল। ফলে প্রতিনিয়ত সারা দেশের মানুষ ঢাকামুখী হচ্ছে। এতেই চাপ পড়ছে ঢাকার ওপর।

পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ঢাকার দুই সিটি করপোরেশনের মোট জনসংখ্যা ১ কোটি ২ লাখ ৯৫ হাজার ৭৮৬। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংখ্যা ৫৯ লাখ ৯০ হাজার ৭২৩। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংখ্যা ৪৩ লাখ ৫ হাজার ৬৩। তবে ঢাকার দুই সিটি করপোরেশনের তথ্যমতে, প্রকৃত জনসংখ্যা প্রায় ১ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ঢাকা দক্ষিণে ১ কোটি ২০ লাখ। আর ঢাকা উত্তর সিটিতে লোকসংখ্যা ৫৫ লাখ। আর জনঘনত্বের হিসাবে ৬৩ শতাংশ এলাকায় প্রতি একরে ৩০০-এর বেশি মানুষ বসবাস করে। বিশাল এ জনসংখ্যার চাপে বেসামাল হয়ে পড়ছে এই রাজধানী। পাশাপাশি সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সবকিছুই গড়ে উঠছে মহানগরকে কেন্দ্র করে। এসব কারণেই মানুষ ঢাকায় ছুটে আসছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026