1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান

ঢাকার পাঁচ আসনে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে ৫টি আসনে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ১৫টি আসনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে। আজ সোমবার সকাল ৯টায় এ কার্যক্রম শুরু হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত তথ্য বলছে, ঢাকা-৪ থেকে ঢাকা–৮ পাঁচটি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তাঁদের প্রার্থিতাসহ ৫০ প্রার্থীর মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে ঢাকা–৭ আসন থেকে সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমানের মনোনয়ন ফরম বাতিল হয়েছে। কাউন্সিলর পদ থেকে পদত্যাগ না করা এবং ঋণখেলাপি থাকার কারণে তাঁর মনোনয়ন ফরম বাতিল হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।

আর ঢাকা–৫ আসনে ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নেতা কামরুল হাসানের মনোনয়ন ফরম বাতিল হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

মহানগরীর বাইরে
ঢাকা-১ আসনে আওয়ামী লীগের সালমান ফজলুর রহমান ও জাতীয় পার্টির সালমা ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যান্য দলের আরও পাঁচজনের প্রার্থিতা বৈধ হয়েছে।

ঢাকা-২ আসনে আওয়ামী লীগের কামরুল ইসলাম ও জাতীয় পার্টির শাকিল আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। হলফনামায় সাক্ষ্য না থাকায় ইসলামী ঐক্যজোটের আশরাফ আলী জেহাদীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আয়কর রিটার্ন দাখিলে সমস্যার কারণে এই আসনে জাকের পার্টির আবুল কালামের প্রার্থিতা স্থগিত করা হয়েছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026