1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান

বিএনপির হরতাল-অবরোধ তারেকের সঙ্গে মতের ‘অমিল’, নতুন কর্মসূচি চান শীর্ষ নেতারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে

সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলটির স্থায়ী কমিটির নেতাদের মতের মিল হচ্ছে না। জ্যেষ্ঠ নেতারা চলমান হরতাল-অবরোধে বিরতি দিয়ে সভা-সমাবেশ কিংবা এ জাতীয় কর্মসূচি পালন করতে চান। তবে দলের হাইকমান্ড এ প্রস্তাব আমলে না নিয়ে হরতাল-অবরোধেই অটল। বিএনপির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা যায়।

বিষয়টি নিয়ে ঢাকার নেতাদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা তৈরি হলেও প্রকাশ্যে কথা বলতে চাইছেন না কেউ। গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনের মহাসমাবেশে সংঘাতের পর থেকে এ পর্যন্ত হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। এসব কর্মসূচি প্রথম কয়েকদিন ঢিলেঢালাভাবে পালনের পাশাপাশি রাজপথে নেতাকর্মীদেরও সেভাবে উপস্থিতি ছিল না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ দলটির কেন্দ্রীয় সর্বোচ্চ পাঁচ-সাতজন নেতাকে শুধু ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।

 

আরও পড়ুন>> দুঃসময়ের পরীক্ষায় উত্তীর্ণ মিত্ররা, তবুও সতর্ক বিএনপি

এছড়া দলের অঙ্গ, সহযোগী সংঠনের কয়েকজন এবং কয়েকটি জেলার নেতাদের রাজপথের মিছিলে দেখা গেছে। এর বাইরে নেতাকর্মীরা মাঠেই নামছেন না। হরতাল-অবরোধ চলাকালে একদিকে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের কঠোর অবস্থান অন্যদিকে রাজপথে অধিকাংশ নেতাকর্মীদের অনুপস্থিতিতে অনেকটা মুখ থুবড়ে পড়ছে চলমান কর্মসূচি। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও আন্তঃযোগাযোগ ব্যবস্থা সচল। সাধারণ মানুষও জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হতে বাধ্য হচ্ছেন। যে কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন কর্মসূচির কথা ভাবছে বিএনপি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026