1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান

মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীদের যাছাই-বাছাই চলাকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার কাগজপত্র না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না।

জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা (মহাসচিব) ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রংপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি এই আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এখানে এবার জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার।

সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ তামান্না জানান, রংপুর-১ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ হয়েছে। মশিউর রহমানের পাশাপাশি মনোনয়ন স্থগিত রাখা হয়েছে আরও তিনজনের। তাঁরা হলেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত শ্যামলী রায়, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী সবুজ প্রামাণিক ও ওয়ার্কার্স পার্টির বখতিয়ার আহমেদ। শ্যামলী রায়ের পক্ষে প্রার্থিতা প্রস্তাবকারীর কাগজপত্র না দেওয়ায় স্থগিত করা হয়েছে। মামলা নিষ্পত্তির কাগজপত্র না দেওয়ায় স্থগিত হয়েছে সবুজ প্রামাণিক ও বখতিয়ার আহমেদের। সংসদীয় আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তালিকা সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026