1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসি-মার্টিনেজসহ আর্জেন্টিনার পুরো দলের পাসপোর্ট নম্বর ও সংবেদনশীল তথ্য ফাঁস ১৬ বছর পর বিশ্বমঞ্চে প্যারাগুয়ে, লক্ষ্য দ্বিতীয় রাউন্ড বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে হারিয়ে সহজ জয় পেল ইংল্যান্ড যুক্তরাষ্ট্রে কঠোর নিরাপত্তা তল্লাশির মুখে ব্রাজিল ফুটবল দল, বিশ্বজুড়ে সমালোচনা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল

মিরপুরে বিআরটিসির দোতলা বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

বিরোধী জোটের অষ্টম দফায় ডাকা অবরোধের প্রথম দিনে রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি দোতালা বাসে আগুন দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে একটি বিআরটিসি বাসের দ্বিতীয় তলায় ধোঁয়া দেখা যায়। দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। পরে চালক বাসটি সড়কের এক পাশে নিয়ে যায়। তখন পথচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, বেলা দুইটা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস বাসে আগুন লাগার খবর পায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত ২০ ডিসেম্বর মিরপুর-১০ গোলচত্বরে বিআরটিসি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন-৬-এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026