1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসি-মার্টিনেজসহ আর্জেন্টিনার পুরো দলের পাসপোর্ট নম্বর ও সংবেদনশীল তথ্য ফাঁস ১৬ বছর পর বিশ্বমঞ্চে প্যারাগুয়ে, লক্ষ্য দ্বিতীয় রাউন্ড বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে হারিয়ে সহজ জয় পেল ইংল্যান্ড যুক্তরাষ্ট্রে কঠোর নিরাপত্তা তল্লাশির মুখে ব্রাজিল ফুটবল দল, বিশ্বজুড়ে সমালোচনা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল

পল্টনে ৩ ককটেল বিস্ফোরণ, সারাদেশে আরও ৫ যানবাহনে অগ্নিসংযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

বিএনপি-জামায়াতের ডাকা অষ্টম দফা অবরোধের প্রথম দিনে আজ বুধবার দুপুর ৩টার দিকে রাজধানীর পল্টন এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, পল্টন মোড়ের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫টি যানবাহনে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত। এ নিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে (২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত) ৩১ দিনে ২১৭টি যানবাহন ও স্থাপনায় আগুন দিয়েছে বিএনপি-জামায়াত।

আজ বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বাসস’কে জানান, আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫টি যানবাহনে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ঢাকা সিটিতে ১টি, গাজীপুরে ২টি, বাগেরহাটে ১টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তিনি জানান, এসব ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্থ হয়। এসব ঘটনায় আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।

মোহাম্মদ শাহজাহান শিকদার জানান, আজ বুধবার ভোর ৫ টা ২৬ মিনিটে ঢাকার শ্যামপুর, ধোলাইরপাড়ে ‘তুরাগ পরিবহণ’-এর ১টি বাসে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত। এদিকে মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে গাজীপুর সদরের ধীরাশ্রম রোডে ১টি ট্রাকে এবং আজ সকাল সোয়া ৬টার দিকে গাজীপুরের সালনায় ‘মিনহাজ পরিবহন’-এর ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এছাড়া মঙ্গলবার রাত ৯ টার দিকে বাগেরহাটের রামপালে ফয়লা বাজারে ‘রোকেয়া পরিবহন’-এর ১টি বাসে ও আজ ভোর রাত সাড়ে ৩ টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ হাটিকামরুল এলাকায় ১টি ট্রাকে আগুন দিয়েছে নাশকতাকারীরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026