1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসি-মার্টিনেজসহ আর্জেন্টিনার পুরো দলের পাসপোর্ট নম্বর ও সংবেদনশীল তথ্য ফাঁস ১৬ বছর পর বিশ্বমঞ্চে প্যারাগুয়ে, লক্ষ্য দ্বিতীয় রাউন্ড বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে হারিয়ে সহজ জয় পেল ইংল্যান্ড যুক্তরাষ্ট্রে কঠোর নিরাপত্তা তল্লাশির মুখে ব্রাজিল ফুটবল দল, বিশ্বজুড়ে সমালোচনা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল

রাজধানীতে যান চলাচল স্বাভাবিক, ছাড়ছে না দূরপাল্লার বাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে অষ্টম দফা ২৪ ঘণ্টার অবরোধের দিনে রাজধানীতে অভ্যন্তরীণ যান চলাচল বেড়েছে। এ দিন রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। তবে অবরোধের আগের দিনগুলোর মতো যাত্রীশূন্য ছিল দূরপাল্লার স্টেশনগুলো।

আজ বুধবার সকাল ছয়টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত বিএনপির অবরোধ। এ দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখে গেছে, ব্যক্তিগত গাড়ি- বিশেষ করে প্রাইভেটকার, মোটরসাইকের পাশাপাশি সিএনজিচালিত অটো চলাচল বেশি দেখা গেছে। সড়কে তুলনামূলক বাসও বেশি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে আরও বাড়ছে গাড়ির সংখ্যা। ফলে বিভিন্ন সড়কে সিগন্যালে পড়তে হয় যাত্রীদের।

এদিকে বিপত্তিতে রয়েছেন দূরপাল্লার বাসের পরিবহন শ্রমিক-চালকরা। অবরোধ থাকায় পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না। ফলে স্ট্যান্ড থেকে ছাড়তে পারছেন না গাড়ি। এতে দৈনিক খরচ মেটাতে তাদের কষ্ট হচ্ছে বলে জানান তারা।

দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, এক-দুটি বাস ছাড়া হচ্ছে সময়ে সময়ে। বেশিরভাগ কর্মী অলস সময় পার করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026