1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন প্রায় ৫০ হাজার হাজি, মারা গেছেন ৪৯ জন মেট্রোরেলের দুই মেগা প্রকল্পে ১১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, ব্যয় দ্বিগুণ হওয়ার আশঙ্কা স্বাস্থ্য খাতে বড় অঙ্কের বরাদ্দের প্রস্তাব, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিশেষ জোর ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্যের উৎসে কর কমছে, স্বস্তির আশা লেবাননবাসীকে হিজবুল্লাহর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, চরম উত্তেজনার শঙ্কা বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমলেও দীর্ঘমেয়াদি শরণার্থী সংকট কাটেনি: ইউএনএইচসিআর ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন আয় সম্পূর্ণ করমুক্ত করার প্রস্তাব ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করবে: অর্থমন্ত্রী বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

উপাত্ত সুরক্ষা বোর্ড করবে সরকার অনুমতি ছাড়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য নেওয়া যাবে না

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৭২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন-২০২৩ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য সুরক্ষা পাবে এই আইনের মাধ্যমে। উপাত্ত সুরক্ষা বোর্ড নামে একটি বোর্ড করা হবে যেখানে সবার তথ্য সুরক্ষিত থাকবে। তাদের অনুমতি ছাড়া কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য কেউ নিতে পারবে না।

আজ সোমবার (২৭ নভেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে এই খসড়ায় অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে সকাল ১০টার দিকে এই বৈঠক শুরু হয়। বেলা সাড়ে ৪টার দিকে এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন।

সচিব বলেন, তফসিলের পর কেবিনেটে আইন অনুমোদন হতে সংবিধানে কোনও বাধা নাই। এটা সরকারের রুটিন কাজের একটি অংশ।

তিনি জানান, আজকের বৈঠকে ভূমি ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেক উপজেলার একটি মাস্টারপ্ল্যান করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমি ব্যবহারের ক্ষেত্রে যৌক্তিকভাবে করতে বলা হয়েছে।

এছাড়া নারীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব সৃষ্টি করতে জয়িতা ফাউন্ডেশন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

আজ কেবিনেটে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এরপর নির্বাচনের আগে আর কেবিনেট হবে কিনা সে ব্যাপারে কিছু সিদ্ধান্ত হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026