1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নতুন বাজেটে করছাড়ের ছড়াছড়ি: একনজরে সম্ভাব্য বড় পরিবর্তনগুলো পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন প্রায় ৫০ হাজার হাজি, মারা গেছেন ৪৯ জন মেট্রোরেলের দুই মেগা প্রকল্পে ১১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, ব্যয় দ্বিগুণ হওয়ার আশঙ্কা স্বাস্থ্য খাতে বড় অঙ্কের বরাদ্দের প্রস্তাব, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিশেষ জোর ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্যের উৎসে কর কমছে, স্বস্তির আশা লেবাননবাসীকে হিজবুল্লাহর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, চরম উত্তেজনার শঙ্কা বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমলেও দীর্ঘমেয়াদি শরণার্থী সংকট কাটেনি: ইউএনএইচসিআর ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন আয় সম্পূর্ণ করমুক্ত করার প্রস্তাব ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করবে: অর্থমন্ত্রী

সময় শেষ, গণভবন খালি করার প্রস্তুতি নিন: ১২ দলীয় জোট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৭২ বার দেখা হয়েছে

১২ দলীয় জোটের নেতারা বলেছেন, আওয়ামী লীগকে তফশিল ঘোষণার সুযোগ দিয়েছি বলে পাতানো নির্বাচন করার সুযোগ দেব না। আর ক্ষমতায় থাকার সুযোগ নেই। জনগণ পাতানো নির্বাচন হতে দেবে না। এবার গণভবন খালি করার প্রস্তুতি নিন।

সোমবার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে ১২ দলীয় জোটের ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এ কথা বলেন।

১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, আপনারা রাষ্ট্রের টাকায় গণভবনে বসে খাবেন আর রুশ-ভারতের কোলে ওঠার খায়েশ মেটাবেন। এবার জনগণ ক্ষমতার খায়েশও মিটিয়ে দেবে। মনে রাখবেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন- এটা দেশবাসী মেনে নেবে না। আপনাদের (আওয়ামী লীগ) সময় শেষ, এখন গণভবন খালি করার প্রস্তুতি নিন।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না। আপনারা হয়তো জানেন না, জনগণ একবার ধরলে গর্তে পালানোর সময়ও পাবেন না। তবে আমরা আওয়ামী লীগকে তফসিল ঘোষণার সুযোগ দিয়েছি বলে পাতানো নির্বাচন করার সুযোগ দেব না।

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, এই সরকার একটি দুষ্কৃতকারী সরকার। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ অতীতেও সুষ্ঠু নির্বাচন হয়নি। সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের হাতে দেশের জনগণ কোনোভাবেই নিরাপদ নয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদদীন টিটু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বাংলাদেশ জাতীয় দলের শামসুল আহাদ, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026