1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় পাঠাও আরোহী নিহত নতুন বাজেটে করছাড়ের ছড়াছড়ি: একনজরে সম্ভাব্য বড় পরিবর্তনগুলো পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন প্রায় ৫০ হাজার হাজি, মারা গেছেন ৪৯ জন মেট্রোরেলের দুই মেগা প্রকল্পে ১১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, ব্যয় দ্বিগুণ হওয়ার আশঙ্কা স্বাস্থ্য খাতে বড় অঙ্কের বরাদ্দের প্রস্তাব, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিশেষ জোর ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্যের উৎসে কর কমছে, স্বস্তির আশা লেবাননবাসীকে হিজবুল্লাহর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, চরম উত্তেজনার শঙ্কা বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমলেও দীর্ঘমেয়াদি শরণার্থী সংকট কাটেনি: ইউএনএইচসিআর ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন আয় সম্পূর্ণ করমুক্ত করার প্রস্তাব

পিটার হাস ঢাকায় ফিরছেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে যত রাষ্ট্রদূত আছেন তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিশেষ করে আসন্ন দ্বাদশ নির্বাচন নিয়ে সংলাপসহ নানা কারণে কথা বলে আলোচনায় রয়েছেন তিনি।

নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন হঠাৎ গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ার পর তাকে নিয়ে তৈরি হয় নতুন করে আলোচনা। পিটার হাস কোথায় আছেন? দেশে আসবেন কবে? বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় চলে নানা আলোচনা।

দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আজ সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কা থেকে সস্ত্রীক ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

 

প্রতিবেদনে বলা হয়, বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্স (ফ্লাইট নং-ইউএল-১৮৯) এর একটি ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র গণমাধ্যমকে জানান, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার (২৭ নভেম্বর) কলম্বো থেকে ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা করবে। ফ্লাইটটি বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এদিকে বাংলাদেশের রাজনীতিতে পিটার হাসের দৌড়ঝাঁপ নিয়ে মন্তব্য করেছে রাশিয়া। পিটার হাস বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনার বিষয়ে বিরোধীদলের এক নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026