1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় পাঠাও আরোহী নিহত নতুন বাজেটে করছাড়ের ছড়াছড়ি: একনজরে সম্ভাব্য বড় পরিবর্তনগুলো পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন প্রায় ৫০ হাজার হাজি, মারা গেছেন ৪৯ জন মেট্রোরেলের দুই মেগা প্রকল্পে ১১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, ব্যয় দ্বিগুণ হওয়ার আশঙ্কা স্বাস্থ্য খাতে বড় অঙ্কের বরাদ্দের প্রস্তাব, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিশেষ জোর ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্যের উৎসে কর কমছে, স্বস্তির আশা লেবাননবাসীকে হিজবুল্লাহর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, চরম উত্তেজনার শঙ্কা বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমলেও দীর্ঘমেয়াদি শরণার্থী সংকট কাটেনি: ইউএনএইচসিআর ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন আয় সম্পূর্ণ করমুক্ত করার প্রস্তাব

ঢাকার দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় অবস্থিত দূতাবাস বন্ধ করে‌ দিয়েছে উত্তর কো‌রিয়া। চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশেটির রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ঢাকা ত্যাগ করেছেন।

এখন থেকে দিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ‌্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, এ মাসেই ঢাকায় দূতাবাস বন্ধ করেছে উত্তর কো‌রিয়া। ইতোমধ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ঢাকা ছেড়ে গেছেন। তবে দেশটি দ্রুত বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করবে।

পূর্ব এশিয়ার এই দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়গুলো দেখভাল করে থাকে। আর্থিক সংকটে থাকা উত্তর কোরিয়া এই অঞ্চলের নেপাল ও বিশ্বের আরও কয়েকটি দেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে বলে বেইজিং ও ঢাকার দুটি কূটনৈতিক সূত্র জানায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026