1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু আজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক ঢাকা

আজ রোববার সকাল ছয়টা থেকে দেশব্যাপী আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করছে বিএনপি। আগামী মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে এই কর্মসূচি। এ নিয়ে সাত দফা অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।

হামলা ও সংঘর্ষের মধ্যে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছিল বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩১ অক্টোবর থেকে মাঝেমধ্যে বিরতি দিয়ে ষষ্ঠ দফা সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। এ ছাড়া ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে দলটি। এবার দলটি ডেকেছে সপ্তম দফার অবরোধ। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকটি রাজনৈতিক দলও একই ধরনের কর্মসূচি পালন করে আসছে।

 

এদিকে গতকাল শনিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এবার ‘ইলেকশন’ ভাঁওতাবাজির নামে ‘সিলেকশন’ করা হচ্ছে। তুমুল আন্দোলন-জনজোয়ারে এই নির্বাচনী নাটক ভন্ডুল হয়ে যাবে। জনগণ আগামী ৭ জানুয়ারি দেশে আওয়ামী লীগ সরকারের পতন দিবস উদ্‌যাপন করবে বলে মনে করেন তিনি। এক দফার আন্দোলন আরও বিস্তৃত, বেগবান ও তেজোদীপ্ত বলেও উল্লেখ করেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026