1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

বাংলাদেশের রাজনীতি নিয়ে ওয়াশিংটন-মস্কো পাল্টাপাল্টি বক্তব্য

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

বাংলাদেশকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া দৃশ্যত পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। আজ মার্কিন পররাষ্ট্র দপ্তর মস্কোর বিরুদ্ধে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির ভুল ব্যাখ্যার অভিযোগ এনেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র অভিযোগ করেছেন যে, ২২ নভেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বাংলাদেশের এক বিরোধীদলীয় নেতা সরকারবিরোধী বিক্ষোভের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে ক্রেমলিন যে বিবৃতি দিয়েছে, তা ছিল ‘ইচ্ছাকৃত ভুল উপস্থাপনা’ । ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা মার্কিন পররাষ্ট্র নীতি এবং রাষ্ট্রদূত হাসের বৈঠক সম্পর্কে (মারিয়া) জাখারোভা’র ইচ্ছাকৃতভাবে ভুল উপস্থাপনা সম্পর্কে অবগত।’ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা আরো বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশের জনগণের আশা-আকাক্সক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে পরিচালিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনকে সমর্থন করার লক্ষ্যে মার্কিন দূতাবাসের কর্মীরা নিয়োজিত আছে এবং বাংলাদেশী জনগণের স্বার্থে দেশটির সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনদের প্রতি একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। যুক্তরাষ্ট্রে কোন একটি রাজনৈতিক দলকে অন্য রাজনৈতিক দলের চেয়ে বেশি পক্ষপাতের দৃষ্টিতেও দেখে না।’
এদিকে মস্কোতে সাপ্তাহিক ব্রিফিংকালে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভা ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের একজন বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে দাবি করেছেন এবং সেখানে সরকার বিরোধী বিক্ষোভ সংগঠিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। ঢাকায় রুশ দূতাবাস তাদের ওয়েবসাইটে মস্কোতে জাখারোভার ২২ নভেম্বরের মন্তব্যের বিস্তারিত আপডেট করার কয়েক ঘণ্টা পরই মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিক্রিয়াটি এলো।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026