1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

হেভিওয়েটদের বাদে মনোনয়নে চমক এলাকাবিচ্ছিন্ন অসুস্থ বিতর্কিতরা নৌকা পাচ্ছেন না, কাল ৩০০ আসনে প্রার্থী ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ বার দেখা হয়েছে

টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সামনে চতুর্থবারের মতো ক্ষমতায় যাওয়ার হাতছানি। ৭ জানুয়ারির ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে রেকর্ড গড়তে চান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সে কারণে সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে চমক দিচ্ছেন তিনি। সেই সঙ্গে সব মনোনয়নপ্রত্যাশীকে কাল গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী। গতকাল আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এলাকাবিচ্ছিন্ন, এমপি-মন্ত্রী থাকার পরও জনপ্রিয়তা ধরে রাখতে না পারা, শারীরিকভাবে অসুস্থ, বিতর্কিত কাউকে এবার নৌকা দিয়ে জনগণের কাছে পাঠাবেন না। ক্লিন ইমেজ, জনগণের কাছে জনপ্রিয় এবং এলাকায় পরিচিত নতুন প্রার্থী দিয়ে আবারও ক্ষমতায় আসতে চান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সে হিসেবে দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। এতে বাদ পড়ছেন অনেক হেভিওয়েট এমপি-মন্ত্রী-নেতা। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য বাংলাদেশ প্রতিদিনকে এমন তথ্য নিশ্চিত করেছেন। কারা বাদ পড়ছেন তা নিয়ে অবশ্য কেউ মুখ খোলেননি। কারণ হিসেবে দলটির নেতারা বলছেন, বাদ দেওয়ার পরও অনেক সময় তাকেই প্রার্থী করা হয়, আবার ঘোষিত প্রার্থীকে বাদ দেওয়ার নজির আওয়ামী লীগের আছে। সে কারণে এবার কঠোর গোপনীয়তা রাখা হচ্ছে। আগামীকাল আওয়ামী লীগ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। বৃহস্পতিবার রংপুর, রাজশাহী চূড়ান্ত করা হয়। গতকাল আরও চার বিভাগের প্রার্থী চূড়ান্ত করার কথা জানান দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে কাদের বলেন, আরও চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026