1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

উভয় সংকটে বিএনপি সমমনা দল ও জোটে অস্থিরতা, সাবেক নেতাদের দল নিয়ে বিপাকে – দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই নেতা বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায় করতে গিয়ে উভয় সংকটে পড়েছে মাঠের বিরোধী দল বিএনপি। কেন্দ্র থেকে জেলা পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় সব নেতার বিরুদ্ধে রয়েছে মামলা। মহাসচিব থেকে শুরু করে বেশির ভাগ গুরুত্বপূর্ণ নেতা কারাগারে। বাইরে যারা আছেন তারাও আত্মগোপনে। নিরপেক্ষ সরকারের দাবি আদায় না হওয়ায় বিএনপির আন্দোলনে সঙ্গে থাকা সমমনা দলগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিচ্ছে। এ ছাড়া বিএনপির সাবেক নেতাদের গড়া দলগুলো যাচ্ছে নির্বাচনে। এসব দলের ব্যানারে বিএনপির সাবেক সংসদ সদস্যসহ অনেক নেতা ভোটে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। এর বাইরেও বিএনপির কিছু নেতা স্বতন্ত্রভাবে ভোটে যাওয়ার ঘোষণা দেওয়ায় সংকটে পড়েছে বিএনপি। তবে বিএনপি নেতারা বলছেন, এতে আন্দোলনে কোনো প্রভাব পড়বে না। চলমান আন্দোলন সফলতার দিকে এগোচ্ছে। বিএনপিকে ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। জানা গেছে, সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটে চলছে অস্থিরতা। ২৮ অক্টোবরের পর থেকে একদিকে আন্দোলন, অন্যদিকে ঘর সামলানো- উভয় সংকটে বিএনপি। এ সংকট কাটাতে আন্দোলন জোরদারের পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে দলটি। এর মধ্যে তাদের নতুন চ্যালেঞ্জ যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর নির্বাচনে অংশ নেওয়া ঠেকানো।

নির্বাচনের তফসিল ঘোষণার পর গড়ে ওঠা নতুন দলে যোগ দিয়ে কয়েকজন নেতার নির্বাচনে অংশ নেওয়া, তৃণমূল বিএনপির দৌড়ঝাঁপ, দীর্ঘদিনের মিত্র কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগের নির্বাচনে যাওয়ার ঘোষণায় বিব্রতকর অবস্থায় ফেলেছে বিএনপিকে। সন্দেহ দানা বেঁধেছে আন্দোলনে থাকা নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নিয়ে। দলছুটদের পেশাদার স্বার্থপর বলে মনে করছেন বিএনপি নেতারা। দলটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দু-চারজন বিপথগামী-স্বার্থবাদী ক্ষমতার জন্য বিএনপিতে যোগ দিয়েছিল। এখন বিএনপি ক্ষমতায় নেই। তাই তারা ব্যক্তিস্বার্থে আবার তাদের পুরনো চেহারায় ফিরে যাচ্ছে। এতে আন্দোলনে কোনো প্রভাব পড়বে না। চাপ কিংবা প্রলোভন দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা দলের সংখ্যা বাড়াতে সরকার অপকৌশলের আশ্রয় নিয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি ছাড়া কোনো নির্বাচন দেশে অর্থবহ হবে না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026