1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

রওশন এরশাদ চাইলে মনোনয়ন ফরম বাসায় পৌঁছে দেওয়া হবে : চুন্নু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রায় সব আসনেই একাধিক মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রত্যাশিত প্রার্থীদের ইন্টারভিউ চলছে। আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। কতদিন ধরে পার্টি করছেন এবং এলাকায় কতটা জনপ্রিয়তা আছে তা বিবেচনা করেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

আজ শুক্রবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে রংপুর ও রাজশাহী বিভাগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের মাঝে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, মনোনয়ন বোর্ডের মতামত বোর্ড সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জানানো হবে। তিনি মনোনয়ন চূড়ান্ত করবেন। পার্টির চেয়ারম্যান ইচ্ছা করলে মনোনয়ন পরিবর্তন করতেও পারবেন।

এ সময় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো পন্থী নেই।

জাতীয় পার্টিতে পন্থী একটাই, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আমরা সবাই এরশাদপন্থী।’
তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টি প্রতিষ্ঠায় বেগম রওশন এরশাদের অনেক অবদান ও ত্যাগ আছে। তিনি নির্বাচন করলে, আমরা তাঁকে সব ধরনের সহযোগিতা করব।

বেগম রওশন এরশাদ ও সাদ এরশাদ এখনো মনোনয়ন ফরম নেননি। রওশন এরশাদ গতকালও আমাকে ফোন করেছিলেন। আজ হয়তো তাঁরা মনোনয়ন ফরম নিতে পারেন। হরতাল ও অবরোধের কারণে আমাদের অনেক মনোনয়ন প্রত্যাশী ঢাকায় আসতে পারেননি, তাঁদের জন্য ফরম বিতরণের সময় একদিন (আজ) বাড়ানো হয়েছে। তবে বেগম রওশন এরশাদের জন্য কোনো সময়ের বাধ্যবাধকতা নেই।

তিনি যখন বলবেন, তখনই তাঁকে মনোনয়ন ফরম দেওয়া হবে। রওশন এরশাদ চাইলে, মনোনয়ন ফরম তাঁর বাসায় পৌছে দেব। তিনি আমাদের শ্রদ্ধার পাত্র।’
চুন্নু বলেন, ‘ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসাই নির্বাচনের মূল চ্যালেঞ্জ। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আমরা এমনটা চাই। ভোটাররা নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কেউ যদি কাজ করেন অথবা দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি প্রার্থী হন তাঁকে আর পার্টিতে রাখা হবে না।

শুক্রবার বেলা ১১টা থেকে রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করা হয়েছে। জাতীয় পার্টি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত। আগামীকাল বেলা ১১টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026