1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ধুরন্ধর: দ্য রিভেঞ্জ ১০০০ কোটির ক্লাবে, দীপিকা পাডুকোনের নীরবতা সামাজিক আলোচনায় মিঠাপুকুরে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার ঢাকায়–দিল্লিতে কূটনৈতিক তৎপরতা: দ্বিপাক্ষিক ইস্যুতে বৈঠক অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি প্রতিনিধিদলের ঢাকা সফর: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা চ্যাম্পিয়নস লিগে ১৪ গোল করে এলিট তালিকায় এমবাপ্পে, রোনালদোর রেকর্ডের দিকে নজর চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু, প্রধানমন্ত্রী উপস্থিত হজযাত্রীদের জন্য নিরাপদ যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাঁচটি পদক্ষেপ গ্রহণ

দলীয় মনোনয়ন জাতীয় পার্টির সংকট কাটেনি, ফরম নেননি রওশন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও জাতীয় পার্টির (জাপা) অভ্যন্তরীণ সংকট কাটেনি। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। ফরম নেননি তাঁর ছেলে রাহগির আল মাহি এরশাদও (সাদ এরশাদ)।

জাপার একটি সূত্র বলছে, রওশন এরশাদ দলীয় কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করবেন না। তিনিসহ তাঁর অনুসারী চার থেকে পাঁচজন নেতার নামে ফরম সংগ্রহ করতে একটি তালিকা আজ শুক্রবার দলীয় কার্যালয়ে পাঠানো হতে পারে। এমন পরিস্থিতিতে মনোনয়ন ফরম বিক্রির সময় আরও এক দিন বৃদ্ধি করেছে জাপা। যদিও পূর্বঘোষণা অনুযায়ী, মনোনয়ন ফরম বিক্রির চতুর্থ ও শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার।

দলের মহাসচিব মুজিবুল হক গতকাল সাংবাদিকদের বলেন, রওশন এরশাদ অসুস্থ। যদি তিনি নির্বাচন করতে চান, তাহলে অবশ্যই করবেন। তাঁর ছেলেও যদি নির্বাচন করতে চান, করবেন। এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। রওশন এরশাদ নির্বাচন করলে তাঁকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে। তিনি বলেন, ‘উনি আমাদের জন্য বিশেষ ব্যক্তি, তাঁর জন্য যেকোনো সুযোগ আছে। ওনার জন্য যেকোনো ফাঁক থাকলেও সেটা কাজে লাগানো হবে।’

রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। তাঁর ছেলে সাদ এরশাদ রংপুর-৩ আসনের সংসদ সদস্য। এই আসনে দলের চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষেও মনোনয়ন ফরম তোলা হয়েছে। দলটির নেতারা বলছেন, এবার রংপুর-৩ আসনে নির্বাচন করতে চান তিনি। ঢাকা-১৭ আসনেও তাঁর পক্ষে মনোনয়ন ফরম তোলা হয়েছে। জি এম কাদের এখন লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য।

আরও পড়ুন
সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি

দলীয় সূত্র বলছে, জি এম কাদেরের পক্ষে রংপুর-৩ আসনে মনোনয়ন ফরম তোলায় ক্ষুব্ধ হয়েছেন রওশনপন্থী নেতারা। তাঁরা চান সাদ এরশাদ এবারও এই আসনে নির্বাচন করুন। এই আসনের প্রার্থিতা নিয়ে রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে নতুন করে দূরত্ব তৈরি হয়েছে।

রওশন এরশাদের অনুসারী হিসেবে পরিচিত নেতাদের মধ্যে যাঁরা এখনো দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি, তাঁদের মধ্যে অন্যতম মসিউর রহমান (রাঙ্গা)। তিনি জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও দলের সাবেক মহাসচিব। দল থেকে অব্যাহতি পাওয়া নেতাদের মনোনয়নের বিষয়ে জাপা মহাসচিব মুজিবুল হক বলেন, ‘যাঁরা বহিষ্কৃত, তাঁদের মনোনয়ন ফরম দেওয়ার সুযোগ নেই। বহিষ্কৃত কেউ চেয়ারম্যান বরাবর আপিল করলেই ফরম দেওয়ার সুযোগ হতে পারে।’ তবে বহিষ্কৃত নেতাদের কেউ কেউ যোগাযোগ করছেন বলে তিনি জানান।

গত চার দিনে মোট ১ হাজার ৭৩৭টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে বলে জানান দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। তিনি জানান, গতকাল চতুর্থ দিনে ২২৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আজ শেষ দিনে মনোনয়ন ফরম বিক্রির পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারও নেওয়া শুরু হবে। রংপুর ও রাজশাহী বিভাগের আসনগুলোতে যাঁরা মনোনয়নপ্রত্যাশী, তাঁদের সাক্ষাৎকার আজ নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026