1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

মাঠ ছাড়বে না বিএনপি ► ডিসেম্বরের শুরু থেকে কঠোর কর্মসূচি ► আরও একাট্টা হচ্ছে বিএনপি-জামায়াত ► ২৬ ও ২৭ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

পরিস্থিতি পাল্টে দিতে এবার সর্বশক্তি নিয়ে মাঠে নামতে চায় বিএনপি। কোনো কিছুতেই আর মাঠ ছাড়বে না তারা। সরকারের কোনো ধরনের দমননীতির মুখেই পিছু হটবে না দলটি। চলমান আন্দোলনের সপ্তম ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে রবিবার থেকে। অষ্টম ধাপও যাবে ৪৮ ঘণ্টার কর্মসূচিতেই। ৩০ নভেম্বরের পর শুরু হবে নবম ধাপের কর্মসূচি। ডিসেম্বরের প্রথম থেকেই সারা দেশে নতুন ধাঁচের আন্দোলন কর্মসূচি শুরু করতে চায় বিএনপি। হরতাল-অবরোধের পাশাপাশি আরও কঠোর ও জটিল কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সঙ্গে আছে গণতন্ত্র মঞ্চসহ সমমনা রাজনৈতিক দল ও জোট। এ ছাড়া এতদিন জামায়াতে ইসলামী দূর থেকে কর্মসূচি পালন করলেও আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বিএনপির সঙ্গে একাট্টা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

নীতিনির্ধারক সূত্রে জানা যায়, নির্বাচনি তফসিল ঘোষণার পর মনোনয়ন প্রক্রিয়া শুরু করা হলেও এক দফা দাবি আদায়ের আন্দোলন আরও জোরদার করবে বিএনপি। চলমান কর্মসূচিসহ আগামী দিনের আন্দোলনে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে ইতোমধ্যে সব পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026