1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

কঠিন পরীক্ষা মোকাবিলার পথ খুঁজছে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

সরকার পতনের এক দফার ‘চূড়ান্ত আন্দোলন’ করতে গিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। ‘নাশকতার’ মামলায় দলের শীর্ষ নেতাসহ অনেকেই কারাগারে; কেউ আত্মগোপনে, আবার কেউবা নিশ্চুপ। কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা। গণগ্রেপ্তারের পাশাপাশি পুরোনো মামলার সাজা পেয়েছে তুমুল গতি।

হরতাল-অবরোধ কর্মসূচির ডাক দিয়ে আন্দোলনের কেন্দ্রবিন্দু রাজধানীতেই নেতাকর্মী ‘ঢিলেঢালা’। পাশাপাশি সংসদ নির্বাচনে অংশ নিতে ‘লোভের টোপ’ গিলছেন সমমনা দলের কেউ কেউ। এরই মধ্যে দলের বেশ কয়েকজন বিক্ষুব্ধ নেতা, সাবেক সংসদ সদস্য ও সমমনা দল নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। কেউ কেউ যোগ দিয়েছেন বিএনপির সাবেক নেতাদের নিয়ে ‘সরকারের সহযোগিতা’য় গঠিত কিংস পার্টি উপাধি পাওয়া সংগঠনে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সংলাপের প্রস্তাব নাকচ করে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দাবি আদায়ে সরকারকে ‘চাপে’ ফেলতে গিয়ে এখন নিজেরাই উল্টো গাড্ডায় পড়েছে বিএনপি।

কঠিন প্রতিকূল পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবে দলটি– এ প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক সচেতন মহল। বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ও সততার সঙ্গে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোটের ঐক্য ধরে রাখাই বিএনপির সামনে বড় পরীক্ষা বলে মনে করেন অনেকে। একই সঙ্গে নেতৃত্বের প্রতি আস্থা ধরে রাখা, আন্দোলনের কর্মসূচি সফল করতে রাজপথে সাহস নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মীকে নামানো, সাধারণ জনগণ ও শ্রেণি-পেশার মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করা; অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে থাকা বহির্বিশ্বের শক্তিকে কাজে লাগানোও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে বিরোধী দলের নীতিনির্ধারক নেতাদের মতে, মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীর গণগ্রেপ্তার; মুখোশধারী দুর্বৃত্তদের মাধ্যমে বিরোধী নেতাকর্মী তুলে নেওয়া তথা সন্ত্রাসের রাজত্ব ও সরকারি বাহিনীগুলোকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহারের বিরুদ্ধে নৈতিক সমর্থন থাকলেও সুশীল সমাজ তথা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সংগঠিত করে রাস্তায় নামানোই তাদের জন্য চ্যালেঞ্জ।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026