1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

সময়টা এবার তরুণ ভোটারদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহের কেন্দ্রে রয়েছেন তরুণ ভোটাররা। নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ভোটের হিসাবনিকাশ। ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের ফলাফলে মূল প্রভাব ফেলবেন তরুণ ভোটাররা। এ ছাড়া বর্তমান সরকারের তিন মেয়াদে হওয়া ভোটারের সংখ্যাও ৩ কোটি ৮৫ লাখের বেশি; যারা আগামী নির্বাচনে জয়পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন।

ইসির হিসাবে, বর্তমানে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা হচ্ছে ৩ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ৭২৪। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের সময় দেশে ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩ জন। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। সেই হিসাবে সরকারের তিন মেয়াদে ভোটার বেড়েছে ৩ কোটি ৮৫ লাখের বেশি। এর মধ্যে এ নির্বাচনে প্রথমবার ভোট দেবেন ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন তরুণ। বিশ্লেষকরা বলছেন, এবার ১৮ থেকে ৩৩ বছরের এসব ভোটারের সমর্থনেই ঠিক হবে ক্ষমতায় বসবে কোন দল। তাই তরুণ ভোটারের চিন্তার সঙ্গে তাল মিলিয়ে নতুন ভাবনা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। সেভাবেই তৈরি হচ্ছে আসন্ন নির্বাচনের ইশতেহার। এ ছাড়া সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নেও এবার অগ্রাধিকার দেওয়া হবে তারুণ্যকে। একই সঙ্গে নির্বাচন কমিশনও তরুণ ভোটার ও প্রার্থীদের কথা চিন্তা করে ভোটে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। এ নির্বাচনে ভোটাররা ঘরে বসে নিজ ভোট কেন্দ্র মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। এ ছাড়া প্রার্থীরাও ঘরে বসে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026