1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

যাত্রার শুরুতেই দুই ‘কিংস পার্টির’ নেতৃত্ব নিয়ে বিরোধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়ে হঠাৎ আলোচনায় আসা তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া কথা বলছে। দল দুটি মনোনয়ন ফরম বিলি শুরু করলেও নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, সংকট দেখা দিয়েছে। শুরুতে দল দুটির যাঁরা উদ্যোক্তা ছিলেন তাঁরা এখন আর মূল নেতৃত্বে নেই।

‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া এই দল দুটি সরকারি মহলের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। বিএনপি থেকে বেশ কিছু বড় নেতাকে বের করে এনে নির্বাচনে প্রার্থী করানোর লক্ষ্য নিয়ে দল দুটি সক্রিয় বলে প্রচার রয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কিছু দৃশ্যমান হয়নি।

এর মধ্যে বিএনএম এখন পর্যন্ত দলের চেয়ারম্যান ঠিক করতে পারেনি। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে দলটিতে দ্বন্দ্বের আভাস মিলছে। গত ১০ আগস্ট বিএনএম নির্বাচন কমিশনে নিবন্ধন পায়। তখন দলের আহ্বায়ক ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুর রহমান আর সদস্যসচিব ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য মেজর (অব.) মো. হানিফ।

গত বৃহস্পতিবার ঢাকার গুলশানে এক নেতার ব্যক্তিগত কার্যালয়ে বিএনএমের কাউন্সিল হয়। তাতে আগের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ও জাতীয় স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। দলটির মহাসচিব করা হয় মো. শাহ্জাহানকে। তবে চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদসহ অন্যান্য পদ খালি রাখা হয়।

গত সোমবার বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরকে বিএনএমে যোগ দেওয়ার পরপরই তাঁকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

তবে দলটির বিলুপ্ত কমিটির নেতারা কোনো এক নেতার ব্যক্তিগত কার্যালয়ে কাউন্সিল করা ও নতুন কমিটি গঠনের বিষয়ে আপত্তি তুলেছেন। দলটির আগের কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে রাতের আঁধারে নতুন কমিটি করা হয়েছে। গোপন জায়গায় কয়েকজন মিলে বৈঠক করে সেটাকে দলের কাউন্সিল বলা হচ্ছে।

এ বিষয়ে মো. শাহ্জাহান প্রথম আলোকে বলেন, ‘সরোয়ার হোসেন কেন এভাবে বলছেন, তা বলতে পারব না। তাঁকেসহ আহ্বায়ক কমিটির সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। এই সময়ে এসে এসব কথা না বলাই ভালো।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026