1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

জেলে থেকেও দেওয়া যাবে ভোট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

জেলখানা বা অন্য কোনো আইনগত হেফাজতে আটক থাকলেও ভোট দেওয়া যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। পোস্টাল ব্যালটের মাধ্যমে দেওয়া যাবে এ ভোট।

সম্পর্কিত খবর
মঙ্গলবার (২১ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, প্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছে, এমন ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

পোস্টাল ব্যালট হলো শারীরিকভাবে সরাসরি ভোটদানে অসমর্থ, এমন ভোটাররা আগে ব্যালট পেপার সংগ্রহ করে তা ডাকযোগে প্রেরণ করে ভোট দেবেন।

যেভাবে ভোট দেওয়া যাবে পোস্টাল ব্যালটে

তিনি যে নির্বাচনী এলাকার ভোটার, সেই এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টাল ব্যালটে ভোট দিতে একটি ব্যালট পেপারের জন্য আবেদন করবেন। তফসিল ঘোষণার তারিখ থেকে ১০ দিনের মধ্যে এ আবেদন করতে হবে।

প্রত্যেক আবেদনে ভোটারের নাম, ঠিকানা এবং ভোটার তালিকায় তার ক্রমিক নম্বর সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। রিটার্নিং অফিসার কোনো ভোটারের আবেদন পাওয়ার পর, অনতিবিলম্বে উক্ত ভোটারের কাছে ডাকযোগে একটি পোস্টাল ব্যালট পেপার এবং একটি খাম পাঠাবেন। যে খামের ওপর তারিখ প্রদর্শন করে সার্টিফিকেট অব পোস্টিংয়ের একটি ফরম থাকবে। যা ডাকে পাঠানোর সময় ডাকঘরের উপযুক্ত কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে পূরণ করা হবে।

ইসি জানায়, ব্যালট পেপার পাওয়ার পর, নির্ধারিত পদ্ধতিতে ভোটারের ভোট রেকর্ড করার পর ব্যালট পেপারটি পাঠানো খামে ন্যূনতম বিলম্বের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে ডাকযোগে পাঠাতে হবে। এরপর প্রাপ্ত ব্যালটের ফল মূল ফলাফলের সঙ্গে যোগ করে চূড়ান্ত ফলা ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন জানায়, কোনো ব্যক্তি তিনি যে কেন্দ্রে ভোটদানের অধিকারী, সেই কেন্দ্র ছাড়া অন্য কোনো ভোট কেন্দ্রে নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্ব পালনের জন্য নিযুক্ত থাকলে এবং বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশি ভোটার ভোট দিতে পারবেন। ভোট প্রদানের অধিকারী ব্যক্তি পোস্টাল ব্যালটে ভোট প্রদানে ইচ্ছুক হলে ভোট দিতে পারবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026