1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

নির্বাচন পর্যবেক্ষণে আসবেন বিভিন্ন দেশের ৪৪ জন, আবেদনের সময় বৃদ্ধি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১২টি দেশ থেকে ৪৪ জন পর্যবেক্ষক আসবেন। তাদের মধ্যে আফ্রিকার দেশ উগান্ডা থেকে সর্বোচ্চ ১১ জন আসার কথা জানিয়েছেন। এ ছাড়া বার্তা সংস্থা এএফপি থেকে আসবেন ১২ জন।

 

অন্যদিকে বিদেশী সংস্থার আবেদনের প্রেক্ষিতে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসার জন্য আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত যেসব দেশ থেকে বাংলাদেশের ভোট পর্যবেক্ষণের আবেদন এসেছে তাদের মধ্যে স্ট্রেলিয়া থেকে একজন, ইতালিয়ান একজন, আইরিশ একজন, স্লোভাক একজন, ব্রিটিশ একজন, ফ্রেঞ্চ একজন, উগান্ডা থেকে আসবেন ১১ জন, জার্মানি থেকে আসবেন ২ জন, জাপানিজ একজন, সুইডিশ একজন, নিউজ এজেন্সি এএফপি থেকে ১২ জন, ভারতীয় একজন, সাউথ এশিয়ান ফোরাম থেকে আসবে ৪ জন, ব্রিটিশ হাইকমিশন থেকে থেকে একজন, নিউ দিল্লি টেলিভিশন থেকে আসবে ২ জন। সব মিলিয়ে ৪৪ জন পর্যবেক্ষক আসার জন্য ইসিকে জানিয়েছে।

এর আগে, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বাড়ানোর আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করা হয়েছিল। এটা কমিশন অনুমোদন করেছে। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে। অশোক কুমার আরও বলেন, এখন পর্যন্ত ১২টি দেশের বিভিন্ন সংস্থা, পর্যবেক্ষকের আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে চারটা সংস্থার আবেদন পেয়েছি। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসার সম্মতি জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026