1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

রাষ্ট্রপতি উদ্যোগ নিলে ভাববে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

সরকারের পদত্যাগ ও ‘একতরফা’ তফসিল বাতিলের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। বিভিন্ন মহলের সংলাপের আহ্বান উপেক্ষা করে ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপের সময় শেষ হয়ে গেছে বলা হচ্ছে। তবু আন্দোলন সংগ্রামের মধ্যেই চলমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশায় সংলাপের রাস্তা খোলা রাখতে চায় দলটি। দলের নেতারা মনে করেন রাষ্ট্রপতি চলমান সংকট সমাধানের উদ্যোগ নিলে তারা ভেবে দেখবে।

গতকাল সোমবার  এসব কথা জানিয়েছেন বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর একাধিক নেতা। তারা বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবির বিষয়টি মাথায় রেখে সরকারের দিক থেকে বিশেষ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংলাপের উদ্যোগ নিলে তারা ভেবে দেখবেন। তবে তার আগে ঘোষিত তফসিল বাতিল করতে হবে, কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাদের মুক্তি দিতে হবে, কেন্দ্রীয় কার্যালয় পরিপূর্ণভাবে খুলে দিতে হবে এবং নেতাকর্মীরা সেখানে গেলে তাদের কাউকে গ্রেপ্তার করা যাবে না। এদিকে গত রবিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের

 

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। বৈঠক শেষে জাতীয় পার্টির নেতাদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পিছিয়ে সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বান জানানোর জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব রেখেছেন রওশন এরশাদ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026