1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

এমপি হওয়ার দৌড়ে দেড়শ আইনজীবী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১২১ বার দেখা হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন চলছে মনোনয়নপত্র সংগ্রহ। মনোনয়নপ্রত্যাশীদের বড় একটি অংশ আইনজীবী। জানা গেছে, নবীন-প্রবীণ মিলে প্রায় দেড়শ আইনজীবী বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশ নিতে পারেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে অর্ধশতাধিক আইনজীবী এবারের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। কেউ কেউ দল থেকে সবুজ সংকেত পেয়েছেন, আবার কেউ সবুজ সংকেতের অপেক্ষায়।

অন্যদিকে পরিস্থিতির পরিবর্তন হওয়াসাপেক্ষে বিএনপি নির্বাচনে গেলে দলটি থেকেও অর্ধশতাধিক আইনজীবী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রাখছেন। তারাও দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের উপস্থিতির জানান দিয়ে যাচ্ছেন। বড় দুই দলের বাইরে অন্যান্য দল থেকে বহু সংখ্যক আইনজীবী নির্বাচনে অংশ নেবেন। এসব মনোনয়নপ্রত্যাশী আইনজীবী দলীয় কার্যক্রমে অংশ নেওয়াসহ এলাকায় প্রচার-প্রচারণার পাশাপাশি বিভিন্ন সভা, সমাবেশ, উঠান বৈঠকে অংশ নেওয়া ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন আদায় করার চেষ্টা করছেন। সংশ্লিষ্ট একাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।বিস্তারিত
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026