1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটে যাচ্ছে কারা ♦ প্রস্তুত বিএনপির অনেক সাবেক এমপি ও নেতা ♦ নির্বাচনে অংশ নেবে ইসলামী ঐক্য জোট ♦ মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগসহ অনেক দল ♦ ৩০০ আসনে প্রার্থী দেবে এনপিপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার দেখা হয়েছে

বিএনপির সাবেক সংসদ সদস্যের অনেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী হতে চান। এসব সাবেক সংসদ সদস্যের সঙ্গে আলাদাভাবে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাও প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা মনে করছেন, এবারের ভোট নিরপেক্ষ হবে। ভোটে গেলে ভালো করবেন। মেজর অব. আখতারুজ্জামান বলেন, ‘বিএনপি নির্বাচনে না যাওয়ার কারণে নির্বাচন করতে ইচ্ছুক দলের সব প্রার্থী হতাশ হবেন না। দল ও দেশের জন্য সর্বোপরি জনগণের প্রত্যাশা পূরণের জন্য অবশ্যই আপনাদের নির্বাচনে আসতে হবে।’ জানা গেছে, পর্যায়ক্রমে নিবন্ধিত দলগুলোর অংশগ্রহণের আগ্রহ ক্রমে বাড়ছে। নির্বাচন কমিশনে লিখিতভাবে ভোটে যাওয়ার কথা জানাচ্ছে। যেসব দল ও সংগঠনের নিবন্ধন নেই তারা নিবন্ধিত দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোট করার কথা নির্বাচন কমিশনে লিখিতভাবে জানাচ্ছে। নির্বাচন কমিশন মনে করছে, নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। এসব দল নির্বাচনে অংশ নিতে জোটগত অবস্থান বা দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম নির্বাচন কমিশনকে জানিয়ে চিঠি দিয়েছে। এসবের বাইরে আরও কিছু রাজনৈতিক দল শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে বলেও বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছে কমিশন। ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এ সময়ের মধ্যে আগ্রহী দলের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, আওয়ামী লীগ ও জোটের শরিকসহ মোট ১৫টি রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলো হলো জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণতন্ত্রী পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ তরীকত ফেডারেশন, বিকল্পধারা বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। আওয়ামী জোটের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026