1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

বিকেলে সংবাদ সম্মেলন বিএনএমের, যোগ দিতে পারেন মেজর হাফিজ।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) চেয়ারম্যান হতে যাচ্ছেন বিএনপির আলোচিত ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সবকিছু ঠিকঠাক থাকলে তিনি সোমবার (২০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি ছাড়ার ঘোষণা দিতে পারেন। নিবন্ধিত নতুন দল বিএনএমের এক শীর্ষ পর্যায়ের নেতা সময়ের আলোকে এ তথ্য জানান।

নেতারা জানান, আজ দলটির আংশিক কমিটি ঘোষণা হতে পারে। মেজর হাফিজ চেয়ারম্যান হওয়ার কথা রয়েছে। মহাসচিব হিসেবে থাকবেন এডভোকেট মো. শাহজাহান।

সোমবার দুপুরে বিএনএমের সদস্য সচিব সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ হানিফ সময়ের আলোকে বলেন, জাতীয় প্রেসক্লাবে বিকেল চারটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে। আমরা নির্বাচনের যাওয়ার ঘোষণা দিব সেখান থেকে। আমাদের দলের চেয়ারম্যান হয়ে আসার কথা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের।

এদিকে দলটির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার সারোয়ার সময়ের আলোকে বলেন, ‘মেজর হাফিজরা বিএনএমকে হাইজ্যাক করে নিছে। আমরা তাদের সঙ্গে নেই।’

তিনি মনে করেন, বিএনএমে যোগ দেওয়ার খবর চাউর হওয়ার পর মেজর হাফিজকে নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। এরই মধ্যে তিনি একটি সংবাদ সম্মেলনও করেছেন।

এক প্রশ্নের জবাবে বিএনএমের সদস্য সচিব বলেন, আমরা এককভাবেই নির্বাচনে যাবো। কোনো জোটে যাচ্ছি না। মেজর হাফিজ ছাড়া এই মুহুর্তে পরিচিত কেউ যোগদান করছেন না তাদের দলে।

গত ৮ নভেম্বর সংবাদ সম্মেলন করে নতুন দলে যোগদানের কথা অস্বীকার করে রাজনীতি থেকেই অবসর নেওয়ার ঘোষণা দেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ। চিকিৎসার জন্য বিদেশ যাবেন বলে জানান তিনি। একই সঙ্গে বিএনপিকে বিদেশিদের মধ্যস্থতায় দ্বাদশ সংসদ নির্বাচনে যাওয়া উচিত বলে জানান এই নেতা। এর পর বিগত এক সপ্তাহ প্রকাশ্যে আর কিছু বলেননি তিনি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026