1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

মহাজোটের সঙ্গে নির্বাচনে যাবে কি না, জানাল জাপা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১০১ বার দেখা হয়েছে

দ্বাদশ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি (জাপা)। আগামী নির্বাচনে এককভাবে নাকি আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের হয়ে নির্বাচন করবে, সে বিষয়ে অস্পষ্টতা থাকলেও আজ এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরুর প্রথম দিনে এসব কথা বলেন তিনি।

মহাসচিব বলেন, নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। প্রক্রিয়া শুরু করলেও নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি। নির্বাচনী আস্থা এখনও আসেনি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।

সংলাপ বিষয়ে জাপা মহাসচিব বলেন, সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে; তবে এখনও সময় আছে আলোচনায় বসার।

মহাজোটের সঙ্গে নির্বাচনে যাবে কি না, জানাল জাপা
নির্বাচনে যাওয়ার ঘোষণা রওশন এরশাদের
তিনি আবারও বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ দল।

রোববার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

এরপর জাতীয় পার্টির জিএম কাদেরপন্থিরা বলেন, রওশন এরশাদ দলের পৃষ্ঠপোষক। দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দলের কোনো সিদ্ধান্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই রওশন এরশাদের। তিনি কার সঙ্গে কী আলাপ আলোচনা করেছেন, সেটা ধরার মধ্যে না। এটাকে আমরা আমলে নিচ্ছি না।

রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের দেখা করার বিষয়ে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই বলেও জানান দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে দলে কোনো বিভেদ নেই বলেও জানান।

এরই মধ্যে রওশনপন্থিরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে।

অন্যদিকে, জিএম কাদেরপন্থিরা নির্বাচনে যাওয়া নিয়ে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও দুই মেরুতে জিএম কাদের ও রওশনপন্থিরা।

এদিকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com