1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

সমঝোতা হলে ভোট পেছাতে পারে ইসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তপসিল অনুযায়ী ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কার্যক্রম শুরু করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার শরিকরা। অন্যদিকে রাজপথের বিরোধী দল বিএনপি ও তাদের মিত্ররা তপসিল প্রত্যাখ্যান করে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে হরতাল-অবরোধসহ নানা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে তারা। এ অবস্থায় তপসিল ঘোষণা হলেও রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে শেষ পর্যন্ত সমঝোতা হলে অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে ভোটের ঘোষিত তারিখ পেছাতেও আপত্তি নেই কমিশনের। সেজন্য আগেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচন এসে যদি সহায়তা চায় আমরা অবশ্যই সহায়তা করব। তবে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের না। যেসব দল নির্বাচনে অংশ নেবে, তাদের জন্য যতরকম চেষ্টা করা তা করা হবে।

 

গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের তপসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতভেদ সমাধান অসাধ্য নয়, মন্তব্য করে সংঘাত পরিহার করে দলগুলোকে সদয় সমাধান খুঁজতে বলেন তিনি। এর আগেও রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই সমাধানের পরামর্শ দেন সিইসি। ‘বিএনপি নির্বাচনে অংশ না নিলে অপূর্ণতা থেকে যাবে’ ‘বিএনপি না এলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না’ এবং ‘বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না’ বিভিন্ন সময় এমন বক্তব্যও দেন তিনি। নির্বাচনের তপসিল ঘোষণা হয়ে গেলেও রাজনৈতিক সমঝোতা হলে যে কোনো সিদ্ধান্তের জন্য তারা প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে ভোটের তারিখ পেছাতেও সমস্যা নেই ইসির।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026