1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

রাজনীতি রাষ্ট্রপতিকে রওশন এরশাদ ‘সংলাপ না হলে দেশে সংকট তৈরি হবে’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সাক্ষাতে তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে সংলাপের বিষয়টি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা সাক্ষাতের পর বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান।

মশিউর রহমান রাঙ্গা বলেন, রওশন এরশাদ রাষ্ট্রপতিকে বলেছেন-সংবিধান অনুযায়ী নির্বাচন সময়মতো না হলে সাংবিধানিক সংকট হবে। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সবার সঙ্গে সংলাপের ব্যবস্থা করা যায় কিনা রাষ্ট্রপতিকে অনুরোধ করেন তিনি। এছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তফসিল পরিবর্তন করা যায় কিনা, সেই অনুরোধও করেছেন তিনি।

এ সময় সরকার ও নির্বাচন কমিশন যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) রওশন এরশাদ নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তার সেই চিঠি বলা হয়, আওয়ামী লীগের সঙ্গে মহাজোট থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026