1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

প্রথম দিনে আ.লীগের ১০৭৪ মনোনয়ন ফরম বিক্রি আয় ৫ কোটি ৩৭ লাখ টাকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১০৭৪টি বিক্রি হয়েছে। আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।

শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজে ফরম তুলে এ কার্যক্রম উদ্বোধন করেন। পরে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সারাদেশ থেকে আসা প্রার্থীরা ফরম তোলেন।

নেতাকর্মীদের পদচারণায় দিনব্যাপী মুখরিত ছিল গুলিস্তান ও আশপাশের এলাকা। ঢাকঢোল পিটিয়ে নৌকা সাজিয়ে মিছিল নিয়ে আসেন প্রার্থীরা। প্রার্থীদের চাপে বেশ গলদঘর্ম হতে হয়েছে ফরম বিক্রেতাদের। দফায় দফায় মাইকিং করে নির্দেশনা দিয়েও সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। ৮টি বিভাগের জন্য পৃথক বুথে মনোনয়ন ফরম বিক্রি হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানিয়েছেন, দিনশেষে ঢাকা, ২১৪, চট্টগ্রাম ২০১, ময়মনসিংহ ১০৫, সিলেট ৫৫, খুলনা ১২৫, বরিশাল ৭৫, রংপুর ১০৯ ও রাজশাহী ১৭৬ জন ফরম সংগ্রহ করেছেন। মোট সংগ্রহ ১০৬০টি ফরম। এর বাইরে অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর আগে, সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

পরে গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এরপর মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026