1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

ভোট আয়োজনে আত্মবিশ্বাসী ইসি ভোটের তিন-চার দিন আগে যাবে ব্যালট, প্রচারে নিষেধাজ্ঞা, সরকারি কর্মকর্তাদের বদলি-নিয়োগে ইসির অনুমোদন লাগবে, কঠোর নিরাপত্তায় কমিশন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার দেখা হয়েছে

বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় সংঘাত-সহিংসতা এড়াতে দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসছে ইসি। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে নির্বাচনের পরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ১৫ দিন মাঠে রাখার পরিকল্পনা রয়েছে। মনোনয়নপত্র দাখিলে বাধা, নির্বাচনে পেশিশক্তির নিয়ন্ত্রণে কমিশন অনলাইনে মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা নিয়েছে। ভোট কেন্দ্র খুঁজে পাওয়ার ভোগান্তি লাগবে বিশেষ ব্যবস্থা নিয়েছে কমিশন। এবারে স্মার্টফোনের মাধ্যমে কেন্দ্রে ও কেন্দ্রের পোলিং সম্পর্কিত তথ্য ভোটাররা জানতে পারবেন। এ জন্য ডিজিটাল অ্যাপস চালু করেছে কমিশন। ইসি বলেছে, শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশন বিভাগীয় ও জেলা সফর করবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আসন্ন সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কশিমন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের আত্মবিশ্বাস রয়েছে যে সব অংশীজনের সহযোগিতায় ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। ইতোমধ্যেই বিভাগীয় ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের তাঁদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে সচেতন করা হয়েছে এবং এ জন্য ভিন্ন ভিন্ন পদক্ষেপও নেওয়া হচ্ছে। অচিরেই মাননীয় কমিশনারদের বিভাগ, জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা বৈঠক, সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার পরিকল্পনা রয়েছে। ‘সব দলের প্রতি আহ্বান থাকবে মতভেদ, মতানৈক্য নিরসন করে নির্বাচনে এসে ভোটারদের কাক্সিক্ষত প্রার্থীকে নির্বাচিত করতে উৎসাহিত করুন’ সম্মানিত ভোটারদের প্রত্যাশাপূরণে সর্বদাই গুরুত্ব দিয়ে আসছে এ কমিশন এবং একটা সুন্দর নির্বাচন উপহার দিতে সর্বাত্মক সবকিছুই করব ইনশা আল্লাহ। এদিকে সংসদ নির্বাচনের তিন-চার দিন আগেই জেলায় জেলায় ব্যালট পেপার পৌঁছে দেবে নির্বাচন কমিশন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026