1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

তপশিল প্রত্যাখ্যান বিএনপির, নতুন কর্মসূচি আজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিলকে তামাশা দাবি করে একে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছে বিএনপি। দলটি বলেছে, গোটা বাংলাদেশের প্রত্যাশা, জনমত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে ‘নিশিরাতের সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন একতরফা ভোট’-এর তপশিল ঘোষণা করেছে।

আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য যে তপশিল ঘোষণা করা হয়েছে, তা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে জনতা। তপশিল জারির মাধ্যমে সিইসি জাতির সঙ্গে তামাশা করেছেন। তাঁর ভাষা প্রধানমন্ত্রীর ভাষারই প্রতিফলন।

 

তপশিল ঘোষণার পরপরই রাজধানীতে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দল ও জোট বিক্ষোভ মিছিল করেছে। তপশিল প্রত্যাখ্যান করে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সারাদেশে হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ। অন্যদিকে, আজ সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। তপশিল ঘোষণার পর সারাদেশে অর্ধশতাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতরা। এ ছাড়া গাজীপুরে ট্রেনলাইনেও অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তপশিল নিয়ে দলের প্রতিক্রিয়া জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না দলটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026