1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

তফসিলের পর সারাদেশে ট্রেনসহ ১২ গাড়িতে আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সর্বশেষ খবর অনুযায়ী দেশজুড়ে ১২টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ১২টি যানবাহনে আগুনের ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। এসব তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

 

তালহা বিন জসিম বলেন, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ১২টি যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে। ঢাকার দোহার, টাঙ্গাইলে দু’টি, বরিশাল বিভাগের ঝালকাঠিতে একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জে পাঁচটি, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, চাঁদপুরে দুটি, সিলেট সদরে একটি ঘটনা ঘটে।

আরও পড়ুন>> মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়লো কমিউটার ট্রেন

এ ঘটনায় দু’টি বাস, দু’টি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, দু’টি লেগুনা, একটি ট্রেন তিনটি বগি পুড়ে যায়। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১ ইউনিট ও ১১৬ জনবল কাজ করে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নাটোরের বনপাড়া এলাকার নয়া বাজারে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এরপর রাত ৮টা ৪৩ মিনিটে সিলেট সদরে একটি লেগুনায়, ১০টা ৫৫ মিনিটে বগুড়ায় একটি কাভার্ডভ্যানে, ১১টায় দোহার বাজারে একটি ট্রাকে, ১০টা ৫০ মিনিটে চট্টগ্রামের খুলশিতে দু’টি বাসে আগুন দেওয়া হয়।

এছাড়া রাত ১২টা ১৫ মিনিটে বগুড়ার মহিপুরে একটি ট্রাকে, ১২টা ২৫ মিনিটে ঝালকাঠিতে একটি লেগুনায়, ১২টা ৫০ মিনিটে বগুড়ায় একটি ট্রাকে, দুপুর একটায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি মিনিট্রাকে, ৩টা ২ মিনিটে টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমিউটার ট্রেনে ও রাত ৩টা ৫০ মিনিটে চাঁদপুরের হাজিগঞ্জে পল্লীবিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026